শনিবার ২৩ মে ২০২৬
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১০:৪০ এএম   (ভিজিট : ৩৯২)
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, আটকদের কাছ থেকে ১ হাজার ২৮৬ পিস ইয়াবা, ১৪৩ দশমিক ৩ গ্রাম হেরোইন, ১০ বোতল ফেনসিডিল ও ৯ কেজি ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ডিএমপি।

আজকালের খবর/এসএইচ








Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft