শুক্রবার ১৫ মে ২০২৬
এবার এসএসসি ও সমমানে পাসের হার ৯৩.৫৮ শতাংশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ১১:৫৪ এএম   (ভিজিট : ৬৫৮)
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৯৩ দশমিক ৫৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার বেড়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় এ ফল প্রকাশ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধানমন্ত্রীর পক্ষে এসএসসি ও সমমানের ফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের প্রায় ৯ মাস পর ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। এর মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। সব বোর্ড মিলিয়ে এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

অন্যদিকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

পরে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কাছে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। পরীক্ষার্থীরা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

আজকালের খবর/বিএস









Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft