বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬
মালয়েশিয়া-বাংলাদেশের শ্রম খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ১৬)
মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রম খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মী নিয়োগ ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করা, বাংলাদেশি শ্রমিকদের সুরক্ষা ও কল্যাণ বৃদ্ধি এবং অভিবাসন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নৈতিক ও টেকসই করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বুধবার পুত্রজায়ায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদি আমিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় পক্ষ শ্রমবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে বিদেশি কর্মী নিয়োগ ব্যবস্থার সুশাসন উন্নয়ন, মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং শ্রম অভিবাসন প্রক্রিয়াকে আরও দক্ষ, ন্যায্য ও দীর্ঘমেয়াদে টেকসই করার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান বলেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শ্রমশক্তি ব্যবস্থাপনায় আরও সুসংগঠিত, স্বচ্ছ ও শ্রমিকবান্ধব কাঠামো গড়ে তুলতে উভয় দেশ একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, মালয়েশিয়া তার ভূখণ্ডে কর্মরত সব শ্রমিকের প্রতি ন্যায্য আচরণ, আইনি সুরক্ষা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

রামানান আশা প্রকাশ করেন, মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতে একটি আরও প্রগতিশীল, সহনশীল ও উভয় দেশের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক শ্রমবাজার গড়ে তুলতে সহায়ক হবে।

আজকালের খবর/এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft