বুধবার ২৯ জুলাই ২০২৬
তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের ফোনালাপ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১১:৩৫ পিএম   (ভিজিট : ৬)
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আনোয়ার ইব্রাহিম।

ফোনালাপে দুই দেশের মধ্যে বিশেষ করে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশে চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে মালয়েশিয়ার জাতীয় তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাস-এর মাধ্যমে প্রয়োজনীয় সহায়তার অনুরোধ জানান তিনি।

আলোচনায় দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও সম্প্রসারণের বিষয়ও গুরুত্ব পায়। এ সময় টেলিযোগাযোগ খাতে এ্যাক্সিয়াটা গ্রুপ-এর চলমান বিনিয়োগের অগ্রগতি এবং বন্দর অবকাঠামো উন্নয়নে এমএমসি পোর্ট হোল্ডিংস-এর সঙ্গে সম্ভাব্য কৌশলগত সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

ফোনালাপ শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, পারস্পরিক শ্রদ্ধা, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণ নিশ্চিত করার নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft