মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
নোলানের পছন্দের তালিকায় সত্যজিৎ রায়ের সিনেমা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৬:২৩ পিএম   (ভিজিট : ৫)
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের প্রতি গভীর মুগ্ধতা প্রকাশ করলেন অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’কে ‘অসাধারণ ও অবিশ্বাস্য’ হিসেবে উল্লেখ করে নোলান জানান, সিনেমাটি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।

সম্প্রতি নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে। এর মাঝেই সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’ পরিদর্শন করেন তিনি।

ক্রাইটেরিয়ন ক্লোজেট হলো নিউইয়র্কে অবস্থিত বিখ্যাত হোম-ভিডিও ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্য ক্রাইটেরিয়ন কালেকশনের কার্যালয়ের একটি বিশেষ কক্ষ। এই ঘরের দেয়ালজুড়ে সাজানো থাকে ক্রাইটেরিয়ন দ্বারা রিস্টোর করা এক হাজারের বেশি কালজয়ী ক্লাসিক এবং আর্ট-হাউস সিনেমার ডিভিডি ও ব্লু-রে ডিস্ক।

নামকরা নির্মাতা ও অভিনয়শিল্পীরা সেখানে গিয়ে তাঁদের পছন্দের সিনেমা বেছে নেন এবং সেগুলো নিয়ে কথা বলেন। সে ধারাবাহিকতায় সম্প্রতি ক্রাইটেরিয়ন ক্লোজেটে আমন্ত্রণ জানানো হয় ক্রিস্টোফার নোলানকে। তিনি একে একে বেছে নেন ডন সিগেলের ‘দ্য কিলারস’, জন কাসাভেটসের পাঁচটি সিনেমার সেট, আল রেইনার্টের ‘ফর অল ম্যানকাইন্ড’, অরসন ওয়েলসের ‘মিস্টার আরকাডিন’ ও ফ্রিটজ ল্যাংয়ের ‘দ্য টেস্টিমেন্ট অব ডক্টর ম্যাবুস’।

এরপরই নোলানের হাতে উঠে আসে সত্যজিৎ রায়ের অপু ট্রিলজির ডিভিডি কালেকশন। সত্যজিৎ রায়ের কাজ সম্পর্কে নোলান বলেন, ‘অপু ট্রিলজির স্রষ্টা সত্যজিৎ রায় ভারতবর্ষের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা। এই ট্রিলজির প্রথম সিনেমা ‘‘পথের পাঁচালী’’, যা এককথায় অবিশ্বাস্য একটি সিনেমা। এটি আমার মন জয় করে নিয়েছিল। আমি এখনো এই ট্রিলজির দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখার সুযোগ পাইনি, তাই পুরো গল্পটি শেষ করার জন্য এটি সঙ্গে নিয়ে যেতে পেরে আমি সত্যিই খুব রোমাঞ্চ বোধ করছি।’

এ ছাড়া ক্রিস্টোফার নোলান ক্রাইটেরিয়ন ক্লোজেট থেকে বেছে নেন মার্টিন স্করসেসির ‘স্করসেসি শর্টস’ ও ‘ওয়ার্ল্ড সিনেমা প্রজেক্ট নং ৩’, স্পাইক লির ‘ম্যালকম এক্স’, ডেভিড লিঞ্চের ‘লস্ট হাইওয়ে’, ‘কাৎসি ট্রিলজি’, রবার্ট অল্টম্যানের ‘দ্য প্লেয়ার’, রিচার্ড লিঙ্কলেটারের ‘বয়হুড’, কার্ল ফ্রাঙ্কলিনের ‘ওয়ান ফলস মুভ’, ক্যারল ব্যালার্ডের ‘দ্য ব্ল্যাক স্ট্যালিয়ন’ ও অরসন ওয়েলসের ‘সিটিজেন কেইন’।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft