মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬
বেকারত্ব নিরসনে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ভূমিকা
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১১:৫০ পিএম   (ভিজিট : ১০)
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে চালু হওয়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচি একসময় দেশের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হতো। তবে কর্মসূচিটি বন্ধ হয়ে যাওয়ার পর এতে যুক্ত হাজারো সদস্য বর্তমানে চরম অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।

এই কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ের দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী-পরিত্যক্তা নারীরা অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন। কিন্তু দুই বছর পর কর্মসূচিটি বন্ধ হয়ে যাওয়ায় তারা আয়-রোজগারের পথ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা জানান, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ী করার দাবিতে আন্দোলনের পর যুব উন্নয়ন অধিদপ্তর ১৬ এপ্রিল ২০২৪ তারিখে টপব্রাইট প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করে ইতিবাচক প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেয়। তবে সেই প্রতিবেদন অনুযায়ী কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, পরবর্তীতে বেকার সদস্যরা তিন দফা দাবিতে আন্দোলন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর ২০২৪ তারিখে মন্ত্রণালয় তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি নির্দেশনা জারি করে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার কারণে সেই নির্দেশনাও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ অবস্থায় বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা ও অন্যান্যরা বাদী হয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে হাইকোর্টে রিট পিটিশন (নং-১৫৫৭৯/২০২৫) দায়ের করেন। পরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে মামলার চূড়ান্ত রায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, দেশে বেকারত্ব কমাতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি পুনরায় চালু ও স্থায়ী করা প্রয়োজন। তাদের মতে, কর্মসূচিটি পুনর্বহাল হলে হাজারো বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সরকারের কর্মসংস্থানমুখী উদ্যোগ আরও শক্তিশালী হবে।
 
আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft