রবিবার ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, জানালো সুপার কম্পিউটার
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:১৯ এএম   (ভিজিট : ৩৫)
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রোববার (১২ জুলাই) কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। 

শেষ ষোলোতে নাটকীয়ভাবে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের বড় ভরসা লিওনেল মেসি, যিনি ইতোমধ্যে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন। বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করার অনন্য রেকর্ডও গড়েছেন তিনি।

অন্যদিকে সুইজারল্যান্ড বাছাইপর্ব ও মূল আসর মিলিয়ে টানা ১১ ম্যাচে কোনো সময়ই পিছিয়ে না থাকার কীর্তি গড়েছে। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মুরাত ইয়াকিনের দল।

তারপরও পরিসংখ্যান আর্জেন্টিনাকেই এগিয়ে রাখছে। অপ্টার সুপার কম্পিউটার বলছে, নির্ধারিত সময়ে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ, যেখানে সুইজারল্যান্ডের সম্ভাবনা মাত্র ১৮ শতাংশ। ড্র হওয়ার সম্ভাবনা ২৪.৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারসহ সব সম্ভাবনা বিবেচনায় সেমিফাইনালে ওঠার ক্ষেত্রে আর্জেন্টিনার সম্ভাবনা ৭০.৫ শতাংশ, আর সুইজারল্যান্ডের ২৯.৫ শতাংশ।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft