রবিবার ১২ জুলাই ২০২৬
যানবাহনের গতি নিয়ন্ত্রণে সড়ক পথচারীদের জন্য নিরাপদ হবে: ডিএনসিসি প্রশাসক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:০৭ এএম   (ভিজিট : ২৫)
পরিকল্পিত সড়ক নকশা ও কার্যকর গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে সড়ক পথচারীদের জন্য অনেকাংশে নিরাপদ হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ ডিএনসিসি এবং আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই)-এর উদ্যোগে ডিএনসিসি মিলনায়তনে আয়োজিত সড়ক নিরাপত্তাবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরিকল্পিত সড়ক নকশার মাধ্যমে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করা, সিগন্যাল ও জেব্রা ক্রসিংয়ের আগে রেইজড ক্রসিং (সড়ক থেকে উঁচু করে ফুটপাথ-সমতল পারাপার) এবং গতিরোধক স্থাপনের মাধ্যমে যানবাহনের অতিরিক্ত গতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

তিনি বলেন, সড়ক নিরাপত্তাসহ শহরের সমন্বিত উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক। ডিএনসিসি ও ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)-এর আওতায় ঢাকায় চলমান কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে।

বিআইজিআরএস বাংলাদেশ সমন্বয়কারী ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সভাপতিত্বে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, পিএসসি এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম।

প্রশিক্ষণে ডিএনসিসির অর্ধশতাধিক প্রকৌশলী অংশ নেন। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) এবং সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ডিটিসিএ’র সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান, বিআরটিএর উপ-পরিচালক সুবীর কুমার সরকার, ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) নাঈম রায়হান খান, বিআইজিআরএস’র এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর গোলাম রহমান এবং সার্ভিল্যান্স কো-অর্ডিনেটর ডা. তানভীর ইবনে আলী উপস্থিত ছিলেন।


আজকালের খবর/ এমকে








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft