শনিবার ১১ জুলাই ২০২৬
জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আল-আকসায় নিষিদ্ধ
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৫)
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান মুফতি শেখ মোহাম্মদ হুসেইনের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

জেরুজালেম গভর্নরেটের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জুমার খুতবা প্রদান ও নামাজে ইমামতি করার পর ইসরায়েলি বাহিনী শেখ মোহাম্মদ হুসেইনকে আটক করে।

পরে তাকে মুক্তি দেওয়া হলেও আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক সপ্তাহ প্রবেশ না করার নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক বছরগুলোতে আল-আকসা মসজিদের খতিব ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এ ধরনের নিষেধাজ্ঞা একাধিকবার আরোপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে কয়েক দশক হাজার ফিলিস্তিনি মুসল্লি সমবেত হন।

এদিকে পবিত্র এই স্থানে ইসরায়েলের পদক্ষেপ নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

গত রোববার প্রকাশিত ফিলিস্তিনের আওকাফ ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়, জুন মাসে ইসরায়েলি বাহিনী ২৬ বার আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অভিযান চালিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুন মাসে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তায় মাগরিবি গেট দিয়ে সকাল ও বিকেলের নির্ধারিত দর্শনার্থী সময়ে ৪ হাজার ২১২ জন ইসরায়েলি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছেন। সূত্র:  মিডল ইস্ট মনিটর

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft