শনিবার ১১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার অনুরোধ করেনি ইরান
প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ১৫)
যুদ্ধবিরতির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার অনুরোধ করেছে-এমন দাবি নাকচ করেছে ইরান। দেশটির দাবি, তেহরান ওয়াশিংটনের কাছে কোনো আলোচনা চায়নি। তবে যুদ্ধবিরতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের এক মধ্যস্থতাকারী নিজ উদ্যোগে ইরান সফর করেছেন।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। 

ইসমাইল বাঘাই অভিযোগ করেন, নতুন সামরিক হামলা, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের তেল রপ্তানির লাইসেন্স বাতিলের মাধ্যমে যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে যুদ্ধবিরতির সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তার ভাষায়, ‘প্রতিশ্রুতির বিনিময়ে প্রতিশ্রুতি’-এই নীতিতেই ইরান অটল থাকবে। অপর পক্ষ সমপর্যায়ের পদক্ষেপ না নিলে তেহরানও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে না।

তিনি বলেন, কাতারের মধ্যস্থতাকারী তেহরানের অনুরোধে নয়, নিজ উদ্যোগে ইরান সফরের আবেদন করেছিলেন। মাশহাদে অনুষ্ঠিত বৈঠকে কাতারের প্রতিনিধিদের কাছে ইরান তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।

বাঘাইয়ের দাবি, সমঝোতা স্মারক স্বাক্ষরের মাত্র ২২ দিনের মধ্যে যুক্তরাষ্ট্র একাধিকবার তা লঙ্ঘন করেছে। এর মধ্যে রয়েছে ইরানের দক্ষিণ উপকূলে নতুন হামলা, মার্কিন ট্রেজারির মাধ্যমে তেল রপ্তানির লাইসেন্স বাতিল এবং নতুন নিষেধাজ্ঞা আরোপ।

তিনি আরও বলেন, ২০১৮ সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ঘটনাতেও ওয়াশিংটন ইরানকে দায়ী করেছিল। একইভাবে বর্তমান সরকারের সঙ্গে হওয়া সমঝোতাও যুক্তরাষ্ট্র লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে বাঘাই বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে ওই বৈঠক ডাকা হয়েছিল। তার দাবি, বৈঠকের ভিত্তি হিসেবে উল্লেখ করা ২২৩১ নম্বর প্রস্তাব ২০২৫ সালের ১৮ অক্টোবর আইনি কার্যকারিতা হারিয়েছে। তিনি জানান, চীন ও রাশিয়া ওই বৈঠকের বিরোধিতা করেছিল এবং শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় প্রবেশের দাবিও প্রত্যাখ্যান করেন বাঘাই। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার সময় আন্তর্জাতিক সংস্থাগুলো এ হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছিল। তাই এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ওমান সফরে যাবেন বলে জানিয়েছেন ইসমাইল বাঘাই। তিনি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সমঝোতা স্মারকের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী ইরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft