বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে হট ফেভারিট স্পেন। শুক্রবার (১০ জুলাই) লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে হাইভোল্টেজ এই ম্যাচটি।
শেষ চারের টিকিটের লড়াইয়ে নামার আগে দুই দলই আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে চাইছে। তাই একাদশেও বড় কোনো পরিবর্তন নেই।
রাউন্ড অব ১৬ তে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে স্পেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই শেষ আটের লড়াইয়ে নামছে বেলজিয়াম।
ম্পেনের একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।
বেলজিয়ামের একাদশ: থিবো কোর্তোয়া (গোলরক্ষক), ম্যাক্সিম ডি ক্রুইপার, ব্রান্ডন মাশেল, নাথান এনগ, টিমোথি কাস্তানিয়ে, নিকোলাস রাসকিন, ইউরি টিলেমান্স, জেরেমি ডোকু, কেভিন ডি ব্রুইনা, লিয়ান্দ্রো ত্রোসার, চার্লস ডি কেটেলারা।
আজকালের খবর/ এমকে