বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
হাইকোর্টের রায়ে বিএনপি’র প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৩৭ পিএম   (ভিজিট : ১৩)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের বৈধতা প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আজ রায় দেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

চট্টগ্রাম-২ আসনে বিএনপি’র প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা নির্বাচন কমিশনে বাতিল হয়। তবে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে সারোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতির পাশাপাশি ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন।

তবে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন। এক পর্যায়ে লিভ টু আপিল মঞ্জুর করে আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সর্বোচ্চ আদালতের আদেশে বলা হয়, যদি সারোয়ার আলমগীর নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে ফলাফল প্রকাশ আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। সে ধারাবাহিকতা বিষয়টির ওপর শুনানি শেষে রুল আজ যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম, আইনজীবী নাসির উদ্দিন আহমেদ অসীম।

জামায়াতের প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. রাজু মিয়া।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft