শুক্রবার ১০ জুলাই ২০২৬
গঠনমূলক সমালোচনা ও দায়িত্বশীল সাংবাদিকতা উন্নয়নকে গতিশীল করে: মীর শাহে আলম
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ১২)
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় গণমাধ্যমকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নন। তাই গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ। ভুল-ত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরলে তা সংশোধনের মাধ্যমে জনগণের জন্য আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, দীর্ঘদিন জেলাটি উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে ছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সেই ঘাটতি পূরণে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মন্ত্রণালয়ের মন্ত্রী ও অভিভাবক হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান বলে উল্লেখ করেন।

নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি বর্তমান অবস্থানে পৌঁছেছেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নীতিনির্ধারণ ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়ক হয়েছে।

তিনি জানান, জাতীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি রূপসী বিডি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে এগ্রো, পুষ্টি ও মানবসম্পদ ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে কাজ করেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর স্বার্থের সংঘাত এড়াতে প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে বর্তমানে সরকারি দায়িত্ব পালনে পূর্ণ মনোযোগ দিচ্ছেন।

বিএসআরএফ সভাপতি মো. মাসউদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, বিএসআরএফের সদস্য, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft