মঙ্গলবার ৩০ জুন ২০২৬
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৬:১৬ পিএম   (ভিজিট : ৯)
আগামী জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত আগামীকাল ১ জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে-র প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম জুলাই মাসের জন্যও অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে সর্বশেষ নির্ধারিত মূল্যহারই আগামী ১ জুলাই থেকে বলবৎ থাকবে।

নতুন আদেশ অনুযায়ী, জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ও কেরোসিন আগের দামেই অর্থাৎ ১১৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার পেট্রল ১৪০ টাকা এবং প্রতি লিটার অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft