শুক্রবার ২৬ জুন ২০২৬
ফেনীতে র‌্যাবের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ, আটক ৪
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ২:৪৪ পিএম   (ভিজিট : ১)
ফেনীর ফতেহপুর  এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে প্রায় ৩০০ কেজি গাঁজা উদ্ধারসহ ৪ জন পেশাদার মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭ জানায় গোপন সংবাদের ভিত্তিতে কয়েকজন মাদক কারবারী কুমিল্লার চৌদ্দগ্রাম হতে চট্টগ্রাম গামী 'নিউ দাউদকান্দি ‘এক্সপ্রেস’ পরিবহনের একটি বাসে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ২৫ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনীর ফতেহপুর এলাকার স্টার লাইন ফিলিং স্টেশন সংলগ্ন ইমাম মার্কেটে সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী পাকা রাস্তার ওপর একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে। চেকপোস্ট চলাকালে বাসটি নির্ধারিত স্থানে পৌঁছালে র‌্যাব-৭, সদস্যরা বাসটি তল্লাশি করে অভিযুক্ত  সিনথিয়া ইসলাম,  রাবিয়া, আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে তাদের লাগেজের ভিতর স্কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১৩ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ১ বোতল বিদেশি মদ ও ৬ বোতল বিয়ার জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ০১ লক্ষ ৩০ হাজার টাকা। 

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পৌরসভার, ৮ নং ওয়ার্ড এর গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় বিপুল পরিমাণ মাদক দ্রব্য কেনাবেচা হয় এবং তারা ওই এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে। পরবর্তীতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর আভিযানিক দল তাদের তথ্যের ভিত্তিতে  ২৫ জুন দিবাগত  রাত ০১: ৩০ সময় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার, ৮ নং ওয়ার্ড এর গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে  মজিবুল হক (২৯), পিতাঃ-মৃত ইসমাইল মিয়াজি, সাং-গোমারবাড়ী, থানা-চৌদ্দগ্রাম, এবং ৪। মোঃ সিয়াম(২৫), পিতাঃ-শফিকুর রহমান, সাং-গোমারবাড়ী, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করে এবং তাদের গরু রাখার ঘর থেকে ২৭৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত সর্বমোট ২৭৬ কেজি মাদক দ্রব্য গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ ৬০ হাজার টাকা।

র‌্যাব-৭ আরো জানায় পরবর্তী আইনানুগ কার্যক্রম শেখ আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

আজকারলের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft