শুক্রবার ২৬ জুন ২০২৬
নেদারল্যান্ডস, জাপান নাকি সুইডেন কাকে চাইছেন আনচেলত্তি?
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:৪৭ এএম   (ভিজিট : ২)
স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্ব নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। পরের রাউন্ডে প্রতিপক্ষ হিসেবে ‘এফ’ গ্রুপের রানারআপ দলকে পাবে তারা। যেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে থাকছে- নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেন।

‘এফ’ গ্রুপের শেষ দুই ম্যাচের ওপর নির্ভর করছে ব্রাজিলের প্রতিপক্ষ ভাগ্য। তবে এই তিন দলের মধ্যে কাকে পেতে চান ব্রাজিল বস? স্কটল্যান্ড ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের মুখোমুখি হন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড।

সম্ভাব্য তিন প্রতিপক্ষকে সমান সমীহ করে আনচেলত্তি বলেন, ‘সম্ভাব্য তিনটি প্রতিপক্ষই অত্যন্ত উচ্চমানের ফুটবল খেলে। যদি নেদারল্যান্ডসের কথা বলি, তবে তাদের অভিজ্ঞতার ঝুলি জাপানের চেয়ে বেশি সমৃদ্ধ। অন্যদিকে জাপান বিশ্বকাপ শুরুর আগে প্রীতি ম্যাচগুলোতে দুর্দান্ত পারফর্ম করে নিজেদের শক্তির জানান দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আর সুইডেনের কথা ধরলে, তাদের আক্রমণভাগে দারুণ সম্ভাবনা ও বৈচিত্র্য রয়েছে। তাই আগে থেকে কিছু বলা যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

পরিসংখ্যান ও ফুটবল বোদ্ধাদের হিসাব অনুযায়ী, গ্রুপ ‘এফ’-এর সমীকরণে ব্রাজিলের মুখোমুখি হওয়ার দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে এশিয়ান পরাশক্তি জাপান। তবে আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া এবং জাপান বনাম সুইডেন ম্যাচের পরই নিশ্চিত হবে, হিউস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ ৩২-এর মহোৎসবের লড়াইয়ে আনচেলত্তির পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আসলে কোন দল দাঁড়াচ্ছে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft