শুক্রবার ২৬ জুন ২০২৬
‘এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’, নেইমারকে তার বাবা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২:৫৪ এএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ১২:৫৫ এএম  (ভিজিট : ৩৭)
স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। এমন সময় ছেলেকে ঘিরে আবেগ আর প্রত্যাশার কথা জানালেন নেইমার জুনিয়রের বাবা নেইমার সান্তোস সিনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক অনুপ্রেরণামূলক বার্তায় তিনি শুভকামনা জানিয়েছেন ছেলে ও ব্রাজিল দলকে।

চোট কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর আজ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে পারেন ব্রাজিলের ‘নাম্বার টেন’। আর সেই সম্ভাবনাই যেন নতুন করে উচ্ছ্বাস ছড়িয়েছে তার পরিবার ও সমর্থকদের মধ্যে।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে নেইমারের বাবা লিখেছেন, “সৃষ্টিকর্তা আমাদের এত দূর সাহায্য করেছেন... অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আমরা সবাই একসাথেই এই মুহূর্তটির অভিজ্ঞতা নেব। শুভকামনা বাবা! শুভকামনা ব্রাজিল। সৃষ্টিকর্তা তোমাদের মঙ্গল করুন এবং রক্ষা করুন!”

পোস্টটির সঙ্গে একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে। সেখানে নেইমারের ক্যারিয়ারের বিভিন্ন স্মরণীয় মুহূর্তের ছবি তুলে ধরা হয়। ভিডিওজুড়ে বাজতে থাকে প্রতিকূলতা জয় করার বার্তা বহনকারী একটি গান। আর ন্যারেশনে শোনা যায় হৃদয়স্পর্শী একটি আহ্বান—“তাই দৌড়াও হে মানুষ, দৌড়াও। এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন।”

বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল নেইমারের শারীরিক অবস্থা। পায়ের পেশির (কাফ) চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে গত কয়েক দিনে তার অবস্থার দ্রুত উন্নতি হয়েছে।

চোট কাটিয়ে গত তিন দিন ধরে দলের বাকি সদস্যদের সঙ্গে পূর্ণমাত্রায় অনুশীলন করেছেন নেইমার। মঙ্গলবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা অনুশীলনের প্রথম ১৫ মিনিটে তার প্রাণবন্ত উপস্থিতি এবং অনুশীলনের তীব্রতা নজর কেড়েছে সবার।

স্কটল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে আশাবাদী কণ্ঠেই কথা বলেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, “ও প্রস্তুত এবং খুব ভালো অনুশীলন করেছে।” তাই মায়ামির রাতে স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই—অবশেষে কি বিশ্বকাপের মঞ্চে দেখা মিলবে নেইমারের?

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft