বুধবার ২৪ জুন ২০২৬
উজবেকিস্তানের বিপক্ষে কি জিতবে রোনালদোরা, কি বলছে সুপারকম্পিউটার
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৮:১১ পিএম   (ভিজিট : ৭)
২০২৬ ফিফা বিশ্বকাপে ‘কে’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। প্রথম ম্যাচে হতাশাজনক ড্রয়ের পর এই ম্যাচে জয় পেতে মরিয়া থাকবে পর্তুগাল। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এ ম্যাচের ফলাফল কী হতে পারে তা নিয়ে ইতোমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্ল্যাটফর্ম অপ্টা সুপারকম্পিউটার।

অপ্টা সুপারকম্পিউটারের মতে, এই ম্যাচে পর্তুগাল স্পষ্ট ফেভারিট। তাদের জয়ের সম্ভাবনা ৮৩.১ শতাংশ, যেখানে উজবেকিস্তানের সম্ভাবনা মাত্র ৬ শতাংশ।

অপ্টার বিশ্লেষণে পর্তুগালের গ্রুপ শীর্ষে ওঠার সম্ভাবনা ৪৪ শতাংশ এবং নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা ৯৪ শতাংশ।

অন্যদিকে উজবেকিস্তানের জন্য পরিস্থিতি কঠিন। তাদের নকআউটে যাওয়ার সম্ভাবনা মাত্র ২০.২ শতাংশ।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট পর্তুগাল প্রথম ম্যাচে বল দখলে আধিপত্য দেখালেও শট ও আক্রমণে কার্যকারিতা কম ছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যও সময়টা সুখকর নয়। তিনি টানা শেষ ১০টি বড় টুর্নামেন্ট ম্যাচে কোনো গোল করতে পারেননি। এই সময়ে ৩৩টি শট নিয়েও গোলের দেখা পাননি তিনি।

বিশেষজ্ঞদের মতে, এটি পর্তুগালের জন্য উদ্বেগের বিষয় হলেও দলটির আক্রমণভাগ এখনো যথেষ্ট শক্তিশালী।

এদিকে, উজবেকিস্তান তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরেছে। তবে ম্যাচে তারা আক্রমণে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে টানা তিন ম্যাচে হার নিয়ে চাপের মধ্যে আছে দলটি।

উল্লেখ্য, এই ম্যাচটি হবে পর্তুগাল ও উজবেকিস্তানের মধ্যে প্রথম আন্তর্জাতিক সাক্ষাৎ। ইউরোপীয় দলের বিপক্ষে উজবেকিস্তানের পারফরম্যান্স সাধারণত দুর্বল। তবে পর্তুগালও এশিয়ার দলের বিপক্ষে সাম্প্রতিক বিশ্বকাপে খুব বেশি সফল নয়।

বিশ্লেষকদের মতে, প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে পর্তুগাল এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। অন্যদিকে উজবেকিস্তান চেষ্টা করবে বড় কোন অঘটন ঘটাতে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft