বুধবার ২৪ জুন ২০২৬
তারেক রহমানের সফরের মধ্যেই চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ভারত
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ২১)
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান চীন সফরের মধ্যেই নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। 

সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস (BRICS) জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস জোটের বর্তমান চেয়ারম্যান হিসেবে ভারত ২৩ ও ২৪ জুন (সোমবার ও মঙ্গলবার) দিল্লিতে ব্রিকসভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করেছে।

এই বৈঠকের সাইডলাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকটিকে ‘গঠনমূলক এবং ভবিষ্যতমুখী’ বলে বর্ণনা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা সাম্প্রতিক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন ও উভয় পক্ষই সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছে বলে মত প্রকাশ করেছেন।

ভারত ও চীনের সম্পর্ক ২০২৪ সালে উন্নতির দিকে যেতে শুরু করে। এর আগে ২০২০ সালের সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে উত্তেজনা ও অচলাবস্থা বিরাজ করেছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত বিবরণ অনুযায়ী, বৈঠকে ওয়াং ই বলেন, আমাদের একে অন্যের মৌলিক স্বার্থকে সম্মান করতে হবে ও সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে পরিচালনা করতে হবে। তিনি ভারত ও চীনের মধ্যে বিভিন্ন দ্বিপক্ষীয় সংলাপব্যবস্থা পুনরায় চালুর আহ্বান জানান।

একই সঙ্গে বাণিজ্য, অর্থনীতি, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ও গণমাধ্যম খাতে পারস্পরিক বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন ওয়াং ই।

চীনা কূটনীতিক আরও বলেন, ব্রিকস ব্যবস্থার উচিত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়াকে সক্রিয়ভাবে এগিয়ে নেওয়া।

বর্তমানে ব্রিকস জোটে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিয়েছে। সূত্র: রয়টার্স

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft