বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনকে কারাদণ্ড
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫:৫১ পিএম   (ভিজিট : ৭)
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর বিআরটিএ’তে অভিযান চালিয়ে দুই জনকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মিরপুর বিআরটিএ  ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। 

আটককৃ ব্যক্তিরা প্রত্যেকেই আদালতের নিকট তাদের দোষ স্বীকার করে স্বীকারোক্তি দেয়ায় দুই জনকে  একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জনকে ১০০০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রমমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আটকরা হলেন- মো. নয়ন মিয়া, মো. ইকবাল হোসেন। তারা ঢাকার বাসিন্দা। 

এ বিষয়ে বিআরটির এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে। আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft