বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
পদ্মা পানি শোধনাগার প্লান্ট পরিদর্শনে ওয়াসার এমডি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১৮)
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়ায় অবস্থিত পদ্মা পানি শোধনাগার প্লান্ট পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে প্রকল্পটির ইনটেক পয়েন্টে পদ্মা নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয় পর্যালোচনা করা হয়। এ লক্ষ্যে স্থানীয় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি পদ্মা নদীর পানি প্রবাহের চ্যানেল বোটে করে সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) মো. আজিজুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম) মির্জা গোলাম কিবরিয়া, প্লান্টের নির্বাহী প্রকৌশলী গাজী আসরিব বিন ছালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন ৪৫ কোটি লিটার পানি সরবরাহ সক্ষমতা সম্পন্ন এ প্রকল্প থেকে বর্তমানে রাজধানী ঢাকায় গড়ে ২৪ থেকে ২৫ কোটি লিটার পানি সরবরাহ করা হচ্ছে।

এছাড়া প্রকল্পটির পূর্ণ সক্ষমতায় পানি সরবরাহ নিশ্চিত করতে পৃথক ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft