বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬
সায়েদাবাদ ফেজ-৩ প্রকল্প পরিদর্শনে ওয়াসার এমডি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১১:১০ এএম   (ভিজিট : ১০)
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্পের আওতাধীন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া গ্রামে অবস্থিত মেঘনা নদীর ইনটেক পয়েন্ট পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি) আজিজুল হক, প্রকল্প পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কারিগরি বিষয় পর্যালোচনা করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, সায়েদাবাদ পানি শোধনাগার ফেজ-৩ প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন অতিরিক্ত ৪৫ কোটি লিটার বিশুদ্ধ পানি রাজধানী ঢাকায় সরবরাহ করা সম্ভব হবে। রাজধানীর ক্রমবর্ধমান পানির চাহিদা পূরণে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারিত রয়েছে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft