মঙ্গলবার ১৬ জুন ২০২৬
লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৯)
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, সোমবার যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি চূড়ান্ত হয়, তখনই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

মঙ্গলবার তেহরানে কূটনীতিকদের সঙ্গে আলাপকালে আরাঘচি এই মন্তব্য করেন। তবে একই সঙ্গে তিনি ইসরায়েল ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি বার্তাও দেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, ইরান ও লেবাননের ওপর যুদ্ধ বন্ধের বিষয়টি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের ধারাবাহিকতা বজায় থাকলে ইরান সেটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।

আরাঘচি বলেন, এখন থেকে লেবাননের ওপর ইসরায়েলের যেকোনও হামলা কখনওই গ্রহণযোগ্য হবে না।

তিনি ‍উল্লেখ করেন, আমাদের মতে, এই সমঝোতা স্মারকের দুই পক্ষ হলো একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।

কূটনীতিকদের সঙ্গে আলাপকালে আগামী দিনগুলোতে মার্কিন-ইরান আলোচনা কীভাবে এগোবে, তার একটি রূপরেখাও তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, সামগ্রিক আলোচনাটি প্রধানত দুটি ধাপে বিভক্ত হবে। প্রথম ধাপে হরমুজ প্রণালীর পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ এবং ইরান ও ইসরায়েলের বোমাবর্ষণে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পর পুনর্গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

আরাঘচি আরও যোগ করেন, আলোচনার পরবর্তী ধাপে পারমাণবিক সমস্যা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি একটি চূড়ান্ত চুক্তির মাধ্যমে সমাধান করা হবে। সূত্র: আল-জাজিরা

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft