বুধবার ১০ জুন ২০২৬
মে মাসে বিজিবির অভিযানে ১৭৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫৯ পিএম   (ভিজিট : ০)
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত মে ২০২৬ মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা ও অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৭৭ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য জব্দ করেছে।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৬৪৮ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ১০০ গ্রাম রূপা, ১১ হাজার ৪১৯টি শাড়ি, ২ হাজার ৮৩১টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৯ হাজার ৩৬৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৫১৪ মিটার থান কাপড়, ১ লাখ ২৮ হাজার ৯২৮টি কসমেটিকস সামগ্রী, ৩৭ হাজার ১৫৪ পিস ইমিটেশন গহনা, ৩৯ লাখ ৯৯ হাজার ৭৯৭টি আতশবাজি, ৬ হাজার ১৭ ঘনফুট কাঠ, ৭ হাজার ৭ কেজি চা-পাতা, ৬৫ হাজার ৭০০ পিস ব্লেড, ৩ হাজার ৩১০ কেজি সুপারি, ২৫ হাজার ৮৬০ কেজি কয়লা, ৩ হাজার ৪৬৫ ঘনফুট পাথর, ১৭০ ঘনফুট বালু, ৪০৫টি মোবাইল ফোন, ২ হাজার ৯৪০টি মোবাইল ডিসপ্লে, ৫৬ হাজার ১৪৮ পিস মোবাইল যন্ত্রাংশ, ৩৬ হাজার ৪১১টি ইলেকট্রনিক সামগ্রী, ১৩ হাজার ৫৩টি চশমা, ৯৬ হাজার ৪০২ কেজি জিরা, ২৩ হাজার ৪৫১ কেজি চিনি, ২০ লাখ ৭ হাজার ৮৬৯ প্যাকেট বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪ হাজার ৬৯১ কেজি রসুন, ৫৯৭ কেজি সার, ২২৮ লিটার জ্বালানি তেল, ২ হাজার ৬৪২ প্যাকেট কীটনাশক ও ২ লাখ ৮৯ হাজার ৫০৮ পিস চকোলেট।

এ ছাড়া জব্দ করা হয়েছে ৭৪৫টি গরু-মহিষ, দুটি ট্রাক বা কাভার্ড ভ্যান, চারটি মাহেন্দ্রা গাড়ি, ১১টি পিকআপ, চারটি প্রাইভেটকার বা বাস, ১৩টি ট্রলি ও মাইক্রোবাস, ৪০টি সিএনজি, ইজিবাইক ও অটোরিকশা, ৪৮টি মোটরসাইকেল এবং ১৭টি বাইসাইকেল ও ভ্যান।

অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি রাইফেল, দুটি ম্যাগাজিন, ২৫৮ রাউন্ড গোলাবারুদ, একটি রকেট লঞ্চার এবং দুটি অন্যান্য অস্ত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১৬ লাখ ৪৯ হাজার ৯৫২ পিস ইয়াবা, ৩ কেজি ৮৮৩ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ২৬০ গ্রাম কোকেন, ৩৩৭ গ্রাম হেরোইন, ২ হাজার ৮০৭ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৬০৫ বোতল বিদেশি মদ, ২৬৮ লিটার বাংলা মদ, ২ হাজার ৩৭ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৭৫২ কেজি গাঁজা, ২ লাখ ৮৫ হাজার ২৬৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩ লাখ ৩৫ হাজার ৭২৯টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৫ লাখ ৫৮ হাজার ৫৯টি বিভিন্ন ধরনের সিরাপ, ১ হাজার ৯০০টি এনেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট এবং ৬ লাখ ৯৪ হাজার ৩৩০ পিস বিভিন্ন ধরনের ওষুধ ও ট্যাবলেট।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে জড়িত থাকার অভিযোগে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯২ জন বাংলাদেশি, ছয়জন ভারতীয় এবং ৩৯২ জন মিয়ানমারের নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft