বুধবার ১০ জুন ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব আব্দুন নাসের খান
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১০:১৫ এএম   (ভিজিট : ১২)
দুজন সচিবের দপ্তর পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আর শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ওবায়দুর রহমানকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

গতকাল মঙ্গলবার (৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই আদেশ দেয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে অবসরে যাওয়া আব্দুন নাসের খানের পিআরএল বাতিল করে ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে চুক্তিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft