বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
রাজারবাগে ঈ দের নামাজ আদায় করলেন আইজিপি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১৫)
রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈ দুল আজহার নামাজ আদায় করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় ঈ দের জামাতে অংশগ্রহণ করেন তিনি।

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যসহ সর্বস্তরের মুসল্লিরা নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশের সামগ্রিক উন্নয়ন, সমৃদ্ধি ও অব্যাহত অগ্রযাত্রা; দেশের জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য এবং মুসল্লিদের সঙ্গে ঈ দের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft