গত পাঁচদিনে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর পয়েন্টে ১১১ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১০ সেন্টিমিটার পানি বেড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে।
বুধবার সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ডপয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৩০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এ পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২১, ২৮, ২০ ও ২৬ সেন্টিমিটার বাড়ে।
অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে ১২ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ দশমিক ৮৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এ পয়েন্টে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত যথাক্রমে ২৩, ৩৪, ১৬ ও ২৫ সেন্টিমিটার বাড়ে।
সিরাজগঞ্জ পাউবো উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম বলেন, টানা পাঁচদিন ধরে যমুনায় পানি বাড়ছে। আরও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে। এরপর কয়েকদিন স্থির থাকবে। পরে কমতে থাকবে।
আজকালের খবর/বিএস