বৃহস্পতিবার ২১ মে ২০২৬
সম্মাননা পেলেন শিক্ষানুরাগী প্রিন্সিপাল নুরে আলম তালুকদার
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৫:৩৮ পিএম   (ভিজিট : ৮)
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক নুরে আলম তালুকদার। 

বুধবার (২০ মে) রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নুরে আলম তালুকদারকে এ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ কালচারাল সোসাইটি। 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সন্মানিত সদস্য বেগম সেলিমা রহমান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা ইয়াসমিন এমপি। 

বাংলাদেশ কালচারাল সোসাইটির সভাপতি ড. মোঃ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আব্দুল লতিফ মাসুম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাবিবুল করিম এবং মো. ইউনূস তালুকদার রাজু প্রমুখ।

উল্লেখ্য, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান নুরে আলম তালুকদার। তিনি সরকারি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক। কর্মজীবনে তিনি বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় বার্তা সংস্থায় সাংবাদিকতাসহ বেশ কিছু প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাছাড়া নিজ উদ্যোগে রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠা করেন ট্রাস্ট মডেল একাডেমি। তিনি বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে গত ত্রিশ বছরে প্রায় ৫ লক্ষাধিক ছাত্রছাত্রীকে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ শিক্ষাবৃত্তি ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করেছেন। 

বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতীয় শিক্ষা নীতি, শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা কমিশন গঠন নিয়ে জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন নুরে আলম তালুকদার । দেশের ভবিষ্যত প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের মাধ্যমে পরিচালিত 'মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম' তার চিন্তার এক অনন্য প্রয়াস।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft