সোমবার ১৫ জুন ২০২৬
শিক্ষায় প্রযুক্তি বিস্তারে গুগলের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১৩৪৪)
যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন এলিজাবেথ-২ সেন্টারে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা বিষয়ক বিশ্ব সম্মেলন-২০২৬ এর পার্শ্ব বৈঠক হিসেবে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন গুগল ফর এডুকেশন

-এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সমাধান প্রকৌশল বিভাগের প্রধান অলি ট্রাসেল।

এসময় বিভিন্ন দেশের শিক্ষার উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে গুগল কীভাবে কাজ করছে, সে বিষয়ে গুগলের কর্মকর্তারা শিক্ষামন্ত্রীকে অবহিত করেন। এছাড়া শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলাদেশ সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে গুগল কীভাবে সহযোগিতা করতে পারে, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ‘এক শিক্ষক, এক ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
 
আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft