শনিবার ১৬ মে ২০২৬
মানবসেবার অঙ্গীকারে পূবাইলে ফ্রেন্ডস্ গ্র্যাজুয়েট ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৩৬ পিএম   (ভিজিট : ৫)
গাজীপুরের পূবাইলে সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন “ফ্রেন্ডস্ গ্র্যাজুয়েট” ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। “স্বদেশের উপকারে নাই যার মন, কে তারে মানুষ বলে পশু সেই জন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী, সাংবাদিক, উপদেষ্টামণ্ডলীর সদস্য, শুভাকাঙ্ক্ষীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জানানো হয়, ২০১৭ সালে কিছু শিক্ষিত ও মানবিক চিন্তাধারার তরুণের উদ্যোগে “ফ্রেন্ডস্ গ্র্যাজুয়েট” ক্লাবের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি নিজেদের অর্থায়ন, উপদেষ্টামণ্ডলীর সহযোগিতা এবং শুভাকাঙ্ক্ষীদের সমর্থনে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, চক্ষু ও রক্ত পরীক্ষা ক্যাম্প, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান, অসহায় রোগীদের সহায়তা, করোনা মহামারিতে ত্রাণ বিতরণ, সিলেটের বন্যার্তদের সহায়তা, পরিচ্ছন্নতা অভিযান, কাঁচা রাস্তা সংস্কার, ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন এবং মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার।

বক্তারা বলেন, একটি সামাজিক সংগঠনের কার্যক্রম টেকসই করতে শুধু সদস্যদের উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন সমাজের বিত্তবান, সচেতন ও মানবিক মানুষের সহযোগিতা। ভবিষ্যতেও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে আরও জানানো হয়, “ফ্রেন্ডস্ গ্র্যাজুয়েট” ক্লাব ২০২০ সালে সরকারি সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন লাভ করে। বর্তমানে সংগঠনটির স্থায়ী কার্যালয় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল বাজার এলাকায় অবস্থিত। সংগঠনের সদস্যরা সবাই স্নাতক ডিগ্রিধারী এবং নিজ নিজ পেশায় প্রতিষ্ঠিত।

অনুষ্ঠানের শেষাংশে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মানবকল্যাণমূলক কার্যক্রম

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft