শুক্রবার ১৫ মে ২০২৬
মালয়েশিয়ায় হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন মাসুদ সাঈদী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৫৭ পিএম   (ভিজিট : ২৪)
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাসুদ সাঈদী। আজ বৃহস্পতিবার সাক্ষাৎ শেষে তিনি জানান, মির্জা আব্বাস আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন।

জানা গেছে, মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টার-এর আমন্ত্রণে পাঁচ দিনের সফরে গতকাল বুধবার (১৩ মে) রাতে মালয়েশিয়ায় পৌঁছান মাসুদ সাঈদী। এরই এক ফাঁকে তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের খোঁজ-খবর নেন।

এর আগে, গত ১৩ এপ্রিল সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় আনা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

মির্জা আব্বাসের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে মাসুদ সাঈদী তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “মির্জা আব্বাস শুধু আমাদের প্রতিবেশীই নন, তিনি আমাদের ঘনিষ্ঠ আত্মীয়ও। ছোটবেলা থেকেই তাকে চিনি। 

তিনি এমপি, মন্ত্রী বা মেয়র হওয়ার আগ থেকেই তাঁর সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন।” এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহতায়ালার কাছে দোয়া করেন।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft