সোমবার ১৫ জুন ২০২৬
বাংলাদেশের সঙ্গে বেশকিছু ফ্লাইট স্থগিত করলো এয়ার ইন্ডিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৫:৩২ পিএম   (ভিজিট : ৬৮)
ভারতের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ তাদের আন্তর্জাতিক রুটের বেশ কিছু ফ্লাইটের সংখ্যা হ্রাস এবং সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি এই সিদ্ধান্তের কথা জানায়। আগামী জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত এই বিশেষ সূচি কার্যকর থাকবে। 

আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের বা বিমান জ্বালানির অত্যধিক মূল্যবৃদ্ধি এবং আকাশপথের বেশ কিছু বিধিনিষেধের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, মূলত ফ্লাইটের সূচির স্থিতিশীলতা বজায় রাখা এবং শেষ মুহূর্তে যাত্রী ভোগান্তি ও ফ্লাইট বাতিলজনিত বিভ্রান্তি এড়াতেই এই আগাম ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিক সমন্বয় করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে মুম্বাই-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট সাময়িকভাবে পুরোপুরি স্থগিত করা হয়েছে। এছাড়া দিল্লি থেকে ঢাকা, কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুর রুটের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়েছে।

দীর্ঘপাল্লার রুটের মধ্যে দিল্লি-শিকাগো সার্ভিসটি আগস্ট পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে টরন্টো ও ভ্যাঙ্কুভারগামী ফ্লাইটের সংখ্যাও কমানো হয়েছে। তবে মুম্বাই থেকে নেওয়ার্ক রুটে প্রতিদিনের স্বাভাবিক ফ্লাইট কার্যক্রম অব্যাহত থাকবে। ইউরোপের ক্ষেত্রে প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা ও কোপেনহেগেন রুটে ফ্লাইটের সংখ্যা পূর্বের তুলনায় কমিয়ে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘জুলাই পর্যন্ত সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে’—এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি যাত্রীদের আশ্বস্ত করে জানিয়েছে, এই সমন্বয়ের পরেও তারা প্রতি মাসে পাঁচটি মহাদেশের গন্তব্যে ১ হাজার ২০০-র বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে যুক্তরাজ্যে সপ্তাহে ৫৭টি এবং সার্কভুক্ত দেশগুলোর জন্য ১৫৮টি ফ্লাইট বরাদ্দ রাখা হয়েছে।

যেসব যাত্রীর ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তন হয়েছে, তাদের সরাসরি সহায়তার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত যাত্রীরা চাইলে বিকল্প ফ্লাইটে বুকিং নিতে পারবেন, ভ্রমণের তারিখ পরিবর্তন করতে পারবেন অথবা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত (রিফান্ড) নিতে পারবেন।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ যাত্রীদের বিভ্রান্তি এড়াতে কেবল অফিশিয়াল ওয়েবসাইট, অ্যাপ বা ভেরিফাইড সোশ্যাল মিডিয়া চ্যানেলের তথ্যের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছে। যেকোনো প্রয়োজনে সরাসরি তাদের গ্রাহকসেবা কেন্দ্রে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। খবর এনডিটিভির।  

আজকালের খবর/বিএস 








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft