লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই কংগ্রেসের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা। সভায় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সায়েদ স্বপন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ মুর্তুজা আল আমিন এবং সাবেক কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার।
বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মুহাঃ আবদুল করিম কাউসার, রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক, উপজেলা পরিষদ অফিস সহকারী মোঃ দেলোয়ার হোসেন এবং পার্টনার কংগ্রেস সদস্য মোঃ শাহজাহানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানসম্মত ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষক মাঠ পর্যায়ে পার্টনার কংগ্রেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমের মূল্যায়নের ধারাবাহিকতায় আজকের এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। কৃষিকে টেকসই ও লাভজনক করতে হলে সরকারি সকল প্রশিক্ষণ ও প্রযুক্তিকে আমাদের সঠিকভাবে কাজে লাগাতে হবে। বক্তারা কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদ ও পুষ্টি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব