বৃহস্পতিবার ৭ মে ২০২৬
ভারতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৯:২৭ এএম   (ভিজিট : ১৭)
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (৬ মে) রাত সাড়ে ৮টার দিকে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, চন্দ্রনাথ রথ দোহারিয়া এলাকা থেকে গাড়িতে করে আসছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে বুকে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গাড়িচালকও গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে মধ্যমগ্রাম চৌমাথা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চন্দ্রনাথ রথ পেশাগত জীবনে ভারতীয় বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সম্প্রতি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচারণায়ও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হামলার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft