মঙ্গলবার ৫ মে ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১১ পিএম   (ভিজিট : ০)
পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. তারিকুল ইসলাম। মঙ্গলবার (৫ মে) অ্যাটর্নি জেনারেল বরাবর তিনি এ পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে তারিকুল ইসলাম বলেছেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ২০২৬-২৭ এ আমি সহ-সম্পাদক পদে একজন প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। তাই সহকারী অ্যাটর্নি জেনারেল পদ হতে পদত্যাগ করলাম।

উল্লেখ্য, আইনজীবীদের অন্যতম শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) দুই দিনব্যাপী নির্বাচন ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft