শনিবার ২ মে ২০২৬
ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ২:৫৬ পিএম   (ভিজিট : ৮)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রসিকতার ছলে কিউবাকে ‘খুব দ্রুত দখলে নেওয়া হবে’ বলে ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার (১ মে) ফ্লোরিডার পাম বিচেসের ফোরাম ক্লাবে বক্তব্য দেওয়ার সময় উপস্থিত অতিথিদের পরিচয় করিয়ে দিতে গিয়ে ট্রাম্প সাবেক কংগ্রেসম্যান ড্যান মিকার প্রসঙ্গ তোলেন।

এসময় তিনি বলেন, মিকার মূলত কিউবা নামের একটি জায়গা থেকে এসেছেন, যেটি আমরা খুব দ্রুত দখলে নিতে যাচ্ছি।

ট্রাম্প বলেন, কিউবার কিছু সমস্যা আছে। আগে একটি কাজ শেষ করি, তারপর আরেকটি। আমি কাজ শেষ করতে পছন্দ করি।

পরে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের বড় কোনো যুদ্ধজাহাজ—সম্ভবত ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী কিউবার উপকূলে পাঠানো হতে পারে। 

ট্রাম্প রসিকতার সুরে বলেন, জাহাজটি যদি উপকূল থেকে প্রায় ১০০ গজ দূরে থামে, তাহলে তারা বলবে ধন্যবাদ, আমরা আত্মসমর্পণ করছি।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft