মালয়েশিয়ার কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকেলে বুকিত বিনতাং শাখা বিএনপির উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মোঃ জাহাঙ্গীর মোড়ল এবং সঞ্চালনা করেন বুকিত বিনতাং শাখা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুকিত বিনতাং শাখা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুডু শাখা বিএনপির সভাপতি এফ এম মানিক, বুকিত বিনতাং শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা আজাদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম বেপারি, পুডু শাখা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইসলাম হোসেন এবং বুকিত বিনতাং শাখা বিএনপির সহ-সভাপতি মোঃ জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম, তাদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
এছাড়াও সভায় প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও কল্যাণমূলক উদ্যোগ জোরদারের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আলি, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম আলকু, মোঃ জাকারিয়া, মোঃ তুষার খান, মোঃ লুতফুল রহমান মাস্টার, মোঃ ফরহাদ আহমেদ কারী, মোঃ মহসিন পাটওয়ারী, মোঃ উজ্জ্বল খন্দকার, ইমরান হোসেন, মোঃ কাওছার আহমেদ, মোঃ রহুল আমিন, মোঃ সাজ্জাদ হোসেন, মহিউদ্দিন খান, ফারুক মিয়া, মোঃ শামিম সিরাজ, আব্দুর রহমান, মোঃ তানজিল বেপারীসহ অনেকে।
আজকালের খবর/ এমকে