শনিবার ২ মে ২০২৬
স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৩৭ পিএম   (ভিজিট : ৬)
ইরানের সঙ্গে যুদ্ধের সমালোচনা করায় স্পেন ও ইতালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কোনো পদক্ষেপ বিবেচনায় আছে কিনা, ওভাল অফিসে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘‘হ্যাঁ, সম্ভবত। আমি সম্ভবত তাই করবো। কেন করবো না!’’

তিনি আরও বলেন, ‘ইতালি আমাদের কোনো সাহায্য করেনি এবং স্পেনের আচরণ ভয়াবহ, একেবারে ভয়াবহ৷’ জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ‘হ্রাসের সম্ভাব্যতা ওয়াশিংটন খতিয়ে দেখছে ও পর্যালোচনা করছে’ বলার একদিন পর এই মন্তব্য করলেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অভিযানে সাহায্য না করা এবং হরমুজ প্রণালি খোলার জন্য নৌবাহিনী না পাঠানোয় ন্যাটো মিত্রদের তীব্র সমালোচনা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান এই প্রণালীটি কার্যত বন্ধ করে রেখেছে।

গত সপ্তাহে এক প্রতিবেদনে বলা হয়, যেসব মিত্র সহযোগিতা করছে না; তাদের ‘শাস্তি দেওয়ার জন্য’ সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সামরিক জোট থেকে স্পেনকে সাময়িকভাবে বাদ দেওয়ার কথা বিবেচনা করছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে প্রায় ৩৬ হাজার ৪০০ জন, ইতালিতে ১২ হাজার ৬৬২ জন এবং স্পেনে তিন হাজার ৮১৪ জন মার্কিন সৈন্য মোতায়েন ছিল৷

আজকালের খবর/একে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft