বুধবার ২২ এপ্রিল ২০২৬
ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন ওবায়দুল কাদের
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৯৯)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বস্তা ভরে ইয়াবা আনতে প্রতিমাসে কক্সবাজার যেতেন বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম।

বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ওবায়দুল কাদের প্রতিমাসে এক-দুইবার করে কক্সবাজার যেতেন বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য। আপনারা তখন মনে করেছেন—মন্ত্রী কতই না পরিশ্রমী, বার বার কক্সবাজার যায়। বার বার কক্সবাজার যাও কেন? রাজশাহী যাও না কেন? দিনাজপুর যাও না কেন? কক্সবাজার যেত বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেটগুলো আনার জন্য।

তত্ত্বাবধায়ক সরকারের সময় মাদকের সমস্যা কিছুটা কমেছিল দাবি করে তিনি বলেন, এখন ইয়াবা ট্যাবলেট জনপ্রতিনিধিরাই করছে। সোজা পয়সা কামানোর জন্য এর থেকে ভালো কোনো ব্যবস্থা নাই। রাতারাতি কোটি কোটি টাকা রোজগার করা। অথচ, ওখানে জনপ্রতিনিধিরা বলছে—ইয়াবা যারা করে, তাদের ঠিকানা হবে পুলিশের কাছে। পুলিশের কাছে তো হচ্ছে না!

এলডিপির সভাপতি বলেন, সংসদে তিন ভাগের একভাগ ব্যবসায়ী; আরেক ভাগ অশিক্ষিত, যারা পার্লামেন্ট বানানও উচ্চারণ করতে পারে না। স্বশিক্ষিত মানে কি, অশিক্ষিত। অশিক্ষিত না লিখে ভদ্র ভাষায় লিখে স্বশিক্ষিত।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন তনুর বাবা-মা
বাড়ল সরকারি ছুটি
শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft