বুধবার ২২ এপ্রিল ২০২৬
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:১৫ পিএম   (ভিজিট : ৪৯)
রাণীনগরে নকল জুস কারখানায় অভিযান, বিপুল পরিমাণ পণ্য জব্দ

রহিদুল ইসলাম রাইপ, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: 

নওগাঁর রাণীনগরের হরিশপুরে একটি নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জুস ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ৭ বস্তা নকল জুস এবং ১ বস্তা ছড়ানো অবস্থায় জুসসহ মোট ৮ বস্তা পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত জুস জনসম্মুখে ধ্বংস করা হয় এবং জুস তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

অভিযানকালে কারখানার মালিক মঈনু আলী উপস্থিত না থাকায় তার স্ত্রী লাইলী খাতুনের নামে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক কৃষক জানান, দীর্ঘ ৭-৮ বছর ধরে ওই কারখানায় নকল জুস উৎপাদন করা হচ্ছিল। এর আগে একাধিকবার জরিমানা হলেও প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে আসছিলেন কারখানার মালিক। তিনি আরও অভিযোগ করেন, এসব নকল জুস পান করে এলাকার শিশুদের মাঝে প্রায়ই অসুস্থতার ঘটনা ঘটত।

অভিযান পরিচালনাকরী সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও নকল খাদ্যপণ্য কেনা থেকে বিরত থাকতে হবে।

আজকালের খবর/রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
আসামি গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করলেন তনুর বাবা-মা
বাড়ল সরকারি ছুটি
শেখ হাসিনাই গুম-নির্যাতনের জন্য দায়ী, সাক্ষী মাসরুর আনোয়ার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিল্পখাতে নতুন ব্যাংকিং দৃষ্টিভঙ্গি প্রয়োজন
কুমিল্লায় এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া
পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মঞ্চস্থ হলো নাটক আলোর মিছিলে ভালোবাসা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft