মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে শিগগিরই বৈঠকে বসছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৪৬)
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সংসদীয় কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র চর্চার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ উভয় দেশের জন্যই কল্যাণকর হবে।

রাষ্ট্রদূত জানান, বাণিজ্য সংলাপ জোরদারের অংশ হিসেবে Office of the United States Trade Representative (USTR)-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ শিগগিরই বাংলাদেশ সফর করবেন। এ সময় তিনি বাংলাদেশের নতুন আমদানি নীতি আদেশ সম্পর্কেও জানতে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন আমদানি নীতি আদেশ প্রণয়নে বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই “আমদানি নীতি আদেশ ২০২৬”-এর খসড়া ব্যবসায়ী মহলের মতামতের জন্য প্রেরণ করা হবে।

বৈঠকে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ ও নীতিগত সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ইকনমিক কাউন্সিলর মি. এরিক গীলান এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
সলঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত
দপ্তর প্রধানহীন দুমকি, স্থবির উন্নয়ন কার্যক্রম
দেশের বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করলেন এমপি মনিরুল!
সোমবার থেকে জ্বালানি সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
সিরাজগঞ্জে হাম রুবেলা টিাকাদান কর্মসূচির উদ্বোধন করেন-স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft