শনিবার ১৮ এপ্রিল ২০২৬
সরসারি বিএনপির রাজনীতিতে চমক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১৩৮)
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সরব থাকা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিয়েছেন বলে একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসা প্রসঙ্গে তিনি বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।

সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথা জানান চমক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।

দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই এ বিষয়ে চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দলীয় সিদ্ধান্ত তিনি ইতিবাচকভাবেই মেনে নেবেন।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই নতুন পথচলা নিয়ে একটি পোস্ট দিয়েছেন এই আলোচিত মুখ। সেখানে তিনি লেখেন, ‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে বেশ সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে শামিল হলেন রুকাইয়া জাহান চমক। 

আজকালের খবর/বিএস 









Advertisement
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালিতে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি
ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল
হাদি হত্যায় অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের
হরমুজ প্রণালি উন্মুক্ত করল ইরান
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft