রবিবার ১৯ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৯ অভিবাসী আটক
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৫৮)
মালয়েশিয়ার কেদাহর কুলিমে পরিচালিত এক অভিযানে ১১৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) কেদাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) পদাং মেহা এলাকার একটি নির্মাণ সাইটে স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযানে বিভিন্ন দেশের মোট ১৫৫ জন নাগরিককে তল্লাশি করা হয়।

জেআইএম কেদাহর পরিচালক মোহদ রিদজুয়ান মোহদ জাইন জানান, তল্লাশির পর ২০ থেকে ৫৮ বছর বয়সী ১১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং পাসের শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অপরাধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক অভিবাসীদের মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও চীনের নাগরিক রয়েছেন। তিনি আরও জানান, আটক সকল ব্যক্তিকে পরবর্তী নথিপত্র প্রক্রিয়া ও তদন্তের জন্য জেআইএম কেদাহর প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে।

এদিকে, জেআইএম কেদাহ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের (পিএটিআই) দমন এবং দেশের ইমিগ্রেশন আইন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
বায়েজিদে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা
জ্বালানি তেলের দাম বাড়ার সিদ্ধান্তে জামায়াতের প্রতিবাদ
‘নুরুল হক নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে কাজ করছে গুপ্ত জাশি’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
ফ্রাঙ্কফুর্টে আলোচনা সভা ও গুণীজন সম্মাননা
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft