রবিবার ১৭ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে নতুনভাবে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ পিএম   (ভিজিট : ২৪১)
দ্রুত বিকাশমান ডিজিটাল অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষাকে আরও সময়োপযোগী, ব্যবহারিক ও দক্ষতাভিত্তিক করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে নতুনভাবে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ লক্ষ্যে বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক কোর্স অন্তর্ভুক্তকরণ বিষয়ক কর্মশালা’র উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

কর্মশালাটির আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কারিগরি সহায়তা দিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স।


আজকালের খবর/রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft