বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
ইরানকে শেষ ৭ ঘণ্টার আল্টিমেটাম, কী করবেন তা জানেন শুধু ট্রাম্প: হোয়াইট হাউস
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:০৭ এএম   (ভিজিট : ২৩৫)
ইরানকে চুক্তিতে পৌঁছাতে নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। নির্ধারিত সময়ের মধ্যে তেহরান সাড়া না দিলে কী পদক্ষেপ নেওয়া হবে, তা শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই জানেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, ইরানি শাসনব্যবস্থার কাছে স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত সময় আছে। অর্থাৎ শেষ ৭ ঘণ্টা।
তেহরানের উচিৎ এই মুহূর্তকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে এবং ইরান চুক্তিতে না এলে কী করা হবে, তা কেবল প্রেসিডেন্টই জানেন।

এর আগে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটন বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে। তবে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে যুক্তরাষ্ট্রের এই সর্বশেষ সতর্কবার্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে বিশ্লেষকদের মত।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির এ বয়ানের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে বড় হুমকি দেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্য ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা শেষ হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না। আমি চাই না এটা হোক, তবে সম্ভবত এটা ঘটবে। তবে এখন আমরা সম্পূর্ণ ও সামগ্রিক রেজিম চেঞ্জের পর্যায়ে আছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান ও কম উগ্র মনোভাবের মানুষরা প্রাধান্য পাচ্ছে। তাই হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।

তিনি আরও লিখেছেন, কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ৪৭ বছরের জুলুম, দুর্নীতি ও মৃত্যুর অবসান হয়ে যাবে। ঈশ্বর ইরানি জনগণকে আশীর্বাদ করুন।

সূত্র: আল জাজিরা

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
আবারও হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল পাস
পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুকসুদপুরে মাদরাসা অধ্যক্ষ বরখাস্ত
দেবীদ্বারে পর্নোগ্রাফি মামলায় হানিট্রাপ খ্যাত লাইলি কারাগারে
জমির বিরোধে বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন, অপসারণের দাবি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft