সোমবার ২০ এপ্রিল ২০২৬
ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ, রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৩:০১ পিএম   (ভিজিট : ২৪১)
কারাবন্দি পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। এ পরিস্থিতিতে রাওয়ালপিন্ডি শহরে ১৪৪ ধারা জারি করেছে সরকার।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগামী ১৫ দিনের জন্য ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৯ এপ্রিল ইমরান খানের ক্ষমতাচ্যুত দিবস উপলক্ষে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়।

এদিকে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেছেন, কর্মসূচিটি শান্তিপূর্ণ হবে। তিনি প্রশাসনের কাছে সমাবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানের সঙ্গে তার আইনজীবীর সাক্ষাতের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় আইনি পরামর্শের জন্য এই নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে প্রধান বিচারপতি সরদার মুহাম্মদ সরফরাজ ডোগার ও বিচারপতি মুহাম্মদ আসিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামলাটির দ্রুত নিষ্পত্তির ইঙ্গিতও দিয়েছে। তথ্যসূত্র : ডন

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
সর্বশেষ সংবাদ
ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২০
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নিহত
পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাচ্ছে না ইরান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিয়ের দাবিতে কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
রেলওয়ের পূর্বাঞ্চলের এস আর ভি স্টেশনে পরিত্যক্ত জমি অবৈধভাবে দখল: রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার
অবশেষে জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft