শুক্রবার ১৫ মে ২০২৬
ইবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:১০ পিএম   (ভিজিট : ১৬৪৭)
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫ মার্চ (২০২৬, বুধবার) দিবাগত রাতে গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনখানি অনুষ্ঠিত হয়। 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ (২০২৬, বৃহস্পতিবার) সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনের চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক তাঁদের সাথে ছিলেন। একই সময় প্রভোস্টগণ নিজ-নিজ হলে অনুরূপভাবে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করেন। এছাড়াও শহীদ স্মৃতিসৌধে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলন শেষে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে উপাচার্য কর্মসূচি উদ্বোধন করেন। এরপর উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)-এর উপস্থিতিতে ডিনবৃন্দসহ সকল অনুষদ, হল, বিভাগ, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ ও ফোরাম, ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে প্রশাসন ভবন চত্বর হতে এক শোভাযাত্রা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধে সমবেত হয়।

শোভাযাত্রা শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য ট্রেজার ও রেজিস্ট্রারকে সঙ্গে নিয়ে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরপর জিয়া পরিষদ, ইউট্যাব, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ও কর্মচারী ফোরাম, সহায়ক কর্মচারী সমিতি, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রদল, বিভিন্ন হল, বিভাগ, সাংবাদিক সংগঠন, ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ইবি থানা এবং বিএনসিসি পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্থাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে উপাচার্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় ট্রেজারার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) তাঁর সাথে ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে।

মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে বাদ যোহর কেন্দ্রীয় মসজিদ, আবাসিক এলাকার মসজিদ এবং হল মসজিদসমূহে দোয়া ও মোনাজাত ঘোষণা করেন।

আজকালের খবর/এমকে










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft