শনিবার ১৮ এপ্রিল ২০২৬
মাদকে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ১২:৪৩ পিএম   (ভিজিট : ২৬১)
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মাদকের সঙ্গে কেউ সম্পৃক্ত থাকলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে কাউকেই ছাড় দেওয়া হবে না।

ঈদুল ফিতর উপলক্ষে (২১ মার্চ) টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে আয়োজিত ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করতে এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। এমন আয়োজন ধারাবাহিকভাবে চলুক, আমি সব ধরনের সহযোগিতা করব।

এ সময় তিনি আরও বলেন, মাদক সমাজের জন্য ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে এবং এটি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। এলাকায় মাদক চললে তা আপনাদের সন্তানদেরই ক্ষতি করবে, তাই সবাইকে সচেতন হতে হবে। প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যেন মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়া হয়।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

নিজ দলের নেতাকর্মীদেরও অন্যায় থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি জানান, তিনি নিজে যেমন অন্যায় করবেন না, তেমনি অন্যায়কে প্রশ্রয়ও দেবেন না। তিনি একটি সুন্দর ও উন্নত টাঙ্গাইল গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপির যা বলে তাই করে, নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম এক মাসের মধ্যেই পর্যায়ক্রমে সবই বাস্তবায়ন শুরু হয়েছে। 

নুষ্ঠানে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর স্ত্রী সায়মা পারভীন সিম্মি।

দ্যাইনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা লাভলু মিয়া লাভু, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিনও উপস্থিত ছিলেন।

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা এবং নতুন প্রজন্মের কাছে ঘোড়দৌড়কে পরিচিত করার লক্ষ্যেই ৮৪ বছর ধরে দ্যাইনা ঘোড়দৌড় কমিটি এই আয়োজন করে আসছে। এ প্রতিযোগিতার পাশাপাশি ছিল হাঁড়িভাঙা, বালিশ খেলা ও সাইকেল চালানো প্রতিযোগিতা।

আজকালের খবর/ এমকে









Advertisement
সর্বশেষ সংবাদ
বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক, সম্পাদক পল্লব
নিরাপত্তাকে অজুহাত বানিয়ে অন্যের ‘ভূমি’ দখল করছে ইসরায়েল
আমাকে শেখ হাসিনা অনেক লোভ দেখিয়েছেন: স্পিকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জ্বালানি সংকটে কুমিল্লা অচল: ৮১টির মধ্যে ৪৯ ফিলিং স্টেশন বন্ধ
লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের
প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের বর্ষবরণ ও গুনীজন সংবর্ধনা সম্পন্ন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft