বুধবার ১৩ মে ২০২৬
'জীবনের পথে পথে' গ্রন্থের মোড়ক উন্মোচন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৬২৯৩)
অমর একুশে বইমেলা প্রাঙ্গণে ন্যাশনাল পাবলিকেশন-এর স্টল নং ৯৩৮-এ উন্মোচন করা হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শাহাবুদ্দিন খান-এর আত্মজীবনীমূলক গ্রন্থ
‎‘জীবনের পথে পথে’।

এই গ্রন্থ কেবল স্মৃতির বয়ান নয়—এ যেন এক নিবেদিত প্রাণ চিকিৎসকের মানবসেবার গল্প, এক সাহসী মানুষের অদম্য জীবন সংগ্রামের কাহিনি। করাচি থেকে তেহরান, বন্দর বুশার থেকে দুবাই—দীর্ঘ প্রবাসজীবনের পথে পথে লেখক প্রত্যক্ষ করেছেন মানুষের সুখ-দুঃখ, বেদনা ও আশার নানা রঙ।

‎ইরান–ইরাক যুদ্ধের ভয়াল সময়েও তিনি যুদ্ধাহত মানুষের সেবায় নিজেকে নিবেদন করেছেন অক্লান্ত নিষ্ঠায়, আর হৃদয়ে লালন করেছেন একটিই স্বপ্ন—মানুষের পাশে দাঁড়ানোর।

‎যারা অনুপ্রেরণার আলো খোঁজেন, যারা মানবিকতার গল্প শুনতে ভালোবাসেন, এবং যারা একজন সফল মানুষের সংগ্রামময় পথচলার অজানা অধ্যায় জানতে চান—তাদের জন্য ‘জীবনের পথে পথে’ হবে এক অনন্য পাঠ অভিজ্ঞতা।

‎তারই ধারাবাহিকতায় ১২ মার্চ বিকাল ৪টায়   ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ।
‎বিশিষ্ট জনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মোরক উন্মোচন অনুষ্ঠান। বইটি পাওয়া যাচ্ছে ন্যাশনাল পাবলিকেশনের স্টল নং ৯৩৮-এ। সংগ্রহ করুন অধ্যাপক ডা. মোঃ শাহাবুদ্দিন খান-এর এই অসাধারণ আত্মজীবনী। হয়তো এই বইয়ের পাতায় পাতায় আপনি খুঁজে পাবেন সাহস, মানবিকতা এবং জীবনের জয়গানের এক অনুপ্রেরণাময় গল্প—যা স্পর্শ করবে হৃদয়, জাগিয়ে তুলবে নতুন স্বপ্ন।

‎এই বইটিতে তিনি ফুটিয়ে তুলেছেন শত বাধা উপেক্ষা করে কিভাবে নিজেকে চুড়ান্ত শিখরে আরোহণ করতে হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার বক্তব্যে তিনি বলেন আমি আশা করি একজন ২২ থেকে ৩০ বছরের যুবক সমস্ত প্রতিবন্ধকতা কটিয়ে সাফল্যের উচ্চ শিখরে আরোহণ করতে পারে সেই গল্প গুলো আমি এই গ্রন্থে তুলে ধরার চেষ্টা করেছি। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল আনোয়ার জুয়েল ব্যবস্থাপনা পরিচালক, ডিজিটাল হাব বাংলাদেশ লিমিটেড। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক ও ঢাকাস্থ নর্থ বেঙ্গল জার্নালিস্ট ফোরামের সভাপতি  নজমূল হক সরকার।

কাওছার আল হাবীব/আজকালের খবর









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft