বুধবার ১৩ মে ২০২৬
ঢাবির ভাষাতত্ত্ব বিভাগের ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-এ ভূষিত শাহ মতিন টিপু
প্রকাশ: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ৩১.০১.২০২৬ ৬:৫৬ পিএম  (ভিজিট : ৬৭৩৭)
কবিতায় ইউনিক কাজের স্বীকৃতি হিসেবে কবি শাহ মতিন টিপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের International Creative Arts, Language & Development Research Centre (ICALDRC) এর ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন। তাঁর তৃতীয় কাব্য ‘জল জোছনার গান’ এর জন্য কবিকে এই বিরল সম্মানে ভূষিত করা হয়।

গত ১৪ জানুয়ারি ঢাবির আর সি মজুমদার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বিশেষ অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসার ইউ আহমেদ। মূল বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ. কে. এম. শাহনওয়াজ। সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন।

এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব ইউনিট এর আন্তর্জাতিক সৃজনশীল শিল্প, ভাষা ও উন্নয়ন গবেষণা কেন্দ্র (আইসিএএলডিআরসি) থেকে কবিকে প্রেরণকৃত পত্রে উল্লেখ করা হয়- ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ICALDRC ভাষাতত্ত্ব ইউনিট আপনাকে আনন্দের সাথে জানাচ্ছে যে, আপনাকে সাহিত্যে আপনার অনন্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের আন্তর্জাতিক সৃজনশীল শিল্পকলা পুরস্কার এবং সম্মাননা সনদের জন্য নির্বাচিত করা হয়েছে। বিশেষ করে আপনার বই ‘জল জোছনার গান’র মাধ্যমে। আপনার লেখা সৃজনশীল উৎকর্ষতা এবং অর্থপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদর্শন করেছে, যা সমসাময়িক সাহিত্য প্রকাশের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’

বিশাল এই স্বীকৃতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সকলকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান কবি।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft